"৪৯ বছর পেরিয়ে একসাথে সমৃদ্ধির পথে"-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪ টায় গোয়ালন্দ বাজার আইএফআইসি ব্যাংক পিএলসি শাখায় জাঁকজমকপূর্ণ পরিবেশে কেক কেটে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) পুতুল রানী দাস, প্রভাষক মোঃ শহীদুল ইসলাম মন্ডল, আইএফআইসি ব্যাংকের সহকারি ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফিরোজ জোয়াদ্দার, হাফেজ আব্দুল আলীম, মোঃ রফিকুল ইসলাম, গণমাধ্যমকর্মী মোঃ মইনুল হক মৃধা, মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখসহ ব্যাংকের গ্রাহকগণ।